Logo

বঙ্গবন্ধুর সমাধিতে সওজ’র প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

profile picture
জনবাণী ডেস্ক
১ জানুয়ারি, ২০২৩, ১৭:২১
বঙ্গবন্ধুর সমাধিতে সওজ’র  প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদফতরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. ইসহাক।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের, '৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। 

বিজ্ঞাপন

এ সময় সওজ অধিদফতরের পদস্থ কর্মকর্তাসহ গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, উপবিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস সহ অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ সড়ক ভবনে পৌঁছালে সেখানে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD