স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিয়ত তাদের ঝগড়া লেগেই থাকতো। গত ৭-৮ দিন আগে রবিউল বিবাহ বিচ্ছেদের জন্য তার স্ত্রীর কাছে স্টাম্পে স্বাক্ষর নেন।
বিজ্ঞাপন
দিনাজপুরের খানসামায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জানুয়ারি) সকালে ৬টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের নেজামদ্দিন হাজী পাড়ায় নিজ বাড়িতে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার মৃত আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৪০) ও শমসের আলীর মেয়ে শামসুন নাহার (৩০)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, প্রতিনিয়ত তাদের ঝগড়া লেগেই থাকতো। গত ৭-৮ দিন আগে রবিউল বিবাহ বিচ্ছেদের জন্য তার স্ত্রীর কাছে স্টাম্পে স্বাক্ষর নেন। এ ঘটনার প্রায় ১০ বছর আগে রবিউল ও তার ছেলে একই সঙ্গে বিষ পান করেন। সেসময় ছেলে মারা গেলেও ভাগক্রমে বেঁচে যায় রবিউল। অনেকে মনে করেন রবিউল মানসিক রোগী তার মাথায় সমস্যা আছে।
বিজ্ঞাপন
তারা আরও জানান, শনিবার রাতে খাওয়া-দাওয়া করে স্বামী-স্ত্রী ও কন্যা ঘরে ঘুমাতে যান। সকালে তাদের ৬ মাসের কন্যা সন্তানের কান্নার আওয়াজে বাড়িতে ঢুকতে গেলে পরিবারের সদস্যরা দরজা টপকিয়ে ঘরের ভেতরে দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া দেয়।
এ ঘটনায় শামসুন নাহারের মা জান্নাতুন বলেন, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
বিজ্ঞাপন
ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে দেখি তাদের ঝুলন্ত লাশ। আগে থেকেই তাদের পারিবারিক সমস্যা ছিল।
বিজ্ঞাপন
খানসামা থানার ওসি (তদন্ত) মো. তাওহীদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় সুরতাহাল করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








