Logo

প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেয়ে উচ্ছ্বসিত কোটালীপাড়ার শীতার্ত মানুষ

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৩, ১৪:০১
প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেয়ে উচ্ছ্বসিত কোটালীপাড়ার শীতার্ত মানুষ
ছবি: সংগৃহীত

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সভাপতিত্বে

বিজ্ঞাপন

গোপালগঞ্জের কোটালীপাড়ায়  প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের তিন শতাধিক কম্বল হতদরিদ্র ও শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) -এর দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি সাবেক গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

বিজ্ঞাপন

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় ইউপি সদস্য মৃণাল হালদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD