Logo

নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৩, ১৬:১১
নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

শুক্রবার সকালে খেজুরের কাঁচা রস পান করেছিল শিশু সোয়াদ এর কিছুক্ষণ পর থেকে জ্বর ও খিচুনি উঠলে সে অচেতন হয়ে যায়

বিজ্ঞাপন

এবার রাজশাহীতে নিপাহ ভাইরাস শনাক্তের পর সোয়াদ আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাবনার ঈশ্বরদী উপজেলার সানোয়ার আলীর ছেলে বলে জানা গেছে।

সোমবার (২৩ জানুয়ারি) রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

এর আগে রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটির শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খেজুরের কাঁচা রস পান করেছিল শিশু সোয়াদ। এর কিছুক্ষণ পর থেকে জ্বর ও খিচুনি উঠলে সে অচেতন হয়ে যায়। একইদিন বিকেলে তাকে রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। 

পরে অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় পর দিন শনিবার (২১ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে সন্দেহ হওয়ায় নমুনা সংগ্রহ করা হয়। শিশুটির শরীরে নিপাহ ভাইরাস শনাক্তে তা পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। রোববার ফলাফল পজিটিভ আসে।

বিজ্ঞাপন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, খেজুরের কাঁচা রস পান করা প্রায় সবারই পছন্দের। বাবা-মা খুব শখ করেই সন্তানকে খেজুরের কাঁচা রস পান করান। অবশ্যই বাদুড়ের সংস্পর্শে আসা খেজুরের রস পান করবেন না।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD