Logo

কুষ্টিয়ায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫:০৮
কুষ্টিয়ায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার চার ঘন্টা পর হাসান (১৫) নামে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরি দল।

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার চার ঘন্টা পর হাসান (১৫) নামে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরি দল।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকালের দিকে কুষ্টিয়া শহরতলীর  মঙ্গলবাড়ীয়া গড়াই নদীর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ছাত্র, কুষ্টিয়া শহরতলীর কমলাপুর এলাকার ওয়াজেদ আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার আবাসিক ছাত্র। এ সময় নদীর ধারে কান্নায় ভেঙ্গে পড়েছেন নিখোঁজ ছাত্রের পরিবারের সদস্যরা ও তার সহপাঠীরা।

বিজ্ঞাপন

একই সঙ্গে গোসল করতে নামা সহপাঠী আব্দুল আহাদ বলেন, তারা ৪ বন্ধু মিলে বেলা পৌনে ১২ টায় গোসল করতে নামে। তারা সবাই সাঁতার জানতো। এরমধ্যে হঠাৎ ডুব দিয়ে আর ওঠেনি হাসান। তারা খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেয়। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জানে আলম বলেন, নিজস্ব ডুবুরি দল না থাকায় খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে স্থানীয় ডুবুরি দলকে সাথে নিয়ে নিখোঁজের সন্ধান করতে নামলে নিখোঁজের চার ঘন্টার পর ঐ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD