মৌলভীবাজার সদর হাসপাতালে ফি নিয়ে বিরোধে নার্সদের ওপর হামলা

মৌলভীবাজারের সদর হাসপাতালে সরকারি নির্ধারিত ফি আদায়কে কেন্দ্র করে নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের কাছে সরকারি নিয়ম অনুযায়ী ফি পরিশোধের অনুরোধ করেন কর্তব্যরত নার্সরা। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে রোগীর স্বজনরা নার্সদের ওপর হামলা চালায়।
বিজ্ঞাপন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের অন্য স্টাফ ও নিরাপত্তাকর্মীরা এগিয়ে এলে আরও দুইজন আহত হন। পরে দ্রুত আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সরকারি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং আরেকজন চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, “পেয়িং বেডের নির্ধারিত ফি চাওয়াকে কেন্দ্র করে নার্সদের ওপর হামলা করা হয়। পরে প্রশাসন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।








