Logo

মঠবাড়িয়ায় কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১৬:১৫
মঠবাড়িয়ায় কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

পিরোজপুর জজ আদালতে স্ত্রীর দায়ের করা একটি যৌতুক মামলায় বিজ্ঞ বিচারক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

বিজ্ঞাপন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩ বছরের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাখালী নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পল্লী চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান ওই গ্রামের হাজী আবুল হোসেন হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

মঠবাড়িয়া থানার এসআই মাসুদ রানা জানান, পিরোজপুর জজ আদালতে স্ত্রীর দায়ের করা একটি যৌতুক মামলায় বিজ্ঞ বিচারক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এরপর থেকে আসামি মো. মোস্তাফিজুর রহমান পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ৭ ফেব্রুয়ারী সোমবার রাতে আসামির নিজ বাড়ি উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমানকে মঙ্গলবার সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD