Logo

কক্সবাজার ঈদগাঁওতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১৭:১২
কক্সবাজার ঈদগাঁওতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওতে উপর্যপুরি ছুরিকাঘাতে নিহত মো. মোরশেদ নামের ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

কক্সবাজারের ঈদগাঁওতে উপর্যপুরি ছুরিকাঘাতে নিহত মো. মোরশেদ নামের ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার উদিকে জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত ইজিবাইক চালক মোরশেদ কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের শামসুল আলমের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য ওসমান সরওয়ার জানান, তার বাড়ির পার্শ্ববর্তী স্থানে যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী তাকে খবর দেয়। পরে বিষয়টি তিনি পুলিশকে জানান।

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। উপর্যপুরি ছুরিকাঘাতে যুবককে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সাথে আলাপ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহত বাবা শামসুল আলম জানিয়েছেন, ইজিবাইক ভাড়া নিয়ে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD