Logo

দর্শনায় মশার কয়েল থেকে আগুন, ২টি ঘর পুড়ে ছাই

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১৩:৩৩
দর্শনায় মশার কয়েল থেকে আগুন, ২টি ঘর পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে দর্শনার সীমান্তবর্তী জয়নগর গ্রামের চেকপোষ্ট পাড়ার আব্দুল জলিল মোল্লার ছেলে রশিদের গরু-ছাগলের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দর্শনা সীমান্তের জয়নগর গ্রামে মশার কোয়েলের আগুনে পুড়ে ২টি ঘর ১টি ছাগলসহ বিভিন্ন মালামাল ভষ্মিভৃত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। 

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে দর্শনার সীমান্তবর্তী জয়নগর গ্রামের চেকপোষ্ট পাড়ার আব্দুল জলিল মোল্লার ছেলে রশিদের গরু-ছাগলের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে নিজ বাড়িসহ প্রতিবেশির বাড়ির মধ্যে। এতে জলিল মোল্লার ছেলে রশিদ ও আশরাফুলের দুটি রান্নাঘর পুড়ে ভষ্মিভুত হওয়াসহ ১টি ছাগল ও প্রতিবেশি মৃত আয়ুব মোল্লার ছেলে আব্দুল হামিদের ঘরের আসবাবপত্রসহ ছাদের উপরে থাকা পাটখড়ি পুড়ে ভষ্মিভুত হয়। এতে করে তিনটি পরিবারের প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধিত হয়েছে। তবে আগুণ নিয়ন্ত্রনে স্থানীয় লোকজন ও দর্শনা আইসিপির বিজিবি সদস্যদের সহায়তায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষাপায়  প্রতিবেশীসহ আশপাশের বাড়ি ঘর।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে দর্শনা আইসিপি হতে আনুমানিক ১শ গজ পশ্চিমপার্শ্বে জয়নগর গ্রামের কটা মোল্লার ছেলে আব্দুল জলিল মোল্লার নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে দর্শনা আইসিপির-৬ বিজিবি সদস্যরা ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গোয়ালঘরের মশার কোয়েলের আগুনে ২ টি ঘর ও ১ টি ছাগল পুড়ে ভষ্মিভৃত হয়। এ মানবিক সহয়তা প্রদান করায় ৬ বিজিবিকে সাধুবাদ জানিয়েছে জনসাধারণ। 

বিজ্ঞাপন

এদিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি আরও জানায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD