Logo

আবাসিক হোটেল থেকে শিশুসহ নারীর মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫:১২
আবাসিক হোটেল থেকে শিশুসহ নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে দেড় বছর বয়সী এক কন্যা শিশুসহ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজারের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে দেড় বছর বয়সী এক কন্যা শিশুসহ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় কলাতলীর সী আলিফ নামের আবাসিক হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহ ২ টি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

হোটেলের রেজিষ্ট্রারে নিহত নারীর নাম লিপিবদ্ধ করা হয়েছে সুমা দে। তার স্বামীর নাম জেমিন বিশ্বাস। ঠিকানা উল্লেখ করা হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া নাখপুরা এলাকা।

বিজ্ঞাপন

সী আলিফের ম্যানেজার এসএম ইসমাইল জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন জেমিন বিশ্বাস ও সুমা দে। তারা ৪১১ নম্বর কক্ষে ছিলেন এবং ১৭ ফেব্রুয়ারি তাদের রুম ছেড়ে দেয়ার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১ টা পর্যন্ত কেউ যোগাযোগ না করলে কর্মচারী শাখাওয়াত ওই রুমে যান। ওখানে নারী ও শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা।

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ এসে কক্ষটিতে মরদেহ ২টি দেখতে পান। এরপর সিআইডি সহ পুলিশের কয়েকটি টিম হত্যার রহস্য জানতে কাজ শুরু করে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড। যে পরিচয় দিয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD