Logo

পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৩, ১১:১২
পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেফতার
ছবি: সংগৃহীত

জামালপুরে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ (পাঁচ) লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক রফিবুল ইসলাম সোহান (৪৫) কে প্রতারনার নগদ ৫০'০০০ (পঞ্চাশ হাজার) টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ মার্চ) সকালে শহরের নারকেলি  এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।রকিবুল রংপুর জেলার গঙ্গার ছড়া থানার আলেকিশামদ গ্রামের মৃত করিমউদ্দীনের ছেলে।

বিজ্ঞাপন

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন এর নেতৃত্বে এস আই নজরুল ইসলাম ও সঙ্গীও ফোর্সের সহযোগিতায় ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের মৃত মজিবুর মন্ডল এর ছেলে নাদের মন্ডল (৫৫) এর অভিযোগের  ভিতিওে তাকে নারকেলি থেকে জনৈক ছানুয়ার হোসেনের ভাড়া বাড়ি থেকে প্রতারনার ৫০০০০ (পঞ্চাশ হাজার) নগদ টাকা সহ গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন  জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১০০ টাকা ছাড়া আর কোনো টাকা খরচের প্রয়োজন নেই। জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দিনের নির্দেশে এ-সংক্রান্ত ঘোষণা সংবলিত বিজ্ঞপ্তি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র-পত্রিকায় সাঁটানো হয়। পরে সে পুলিশের সঙ্গে যোগাযোগ করে রফিকুলের প্রতারণার বিষয়টি জানায় ভুক্তভোগী নাদের মন্ডল।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD