Logo

বালতির পানিতে ডুবে ১৬ মাসের শিশুর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৬ মার্চ, ২০২৩, ১৪:৪০
বালতির পানিতে ডুবে ১৬ মাসের শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসায় বাথরুমে বালতির পানিতে ডুবে তানাহা (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসায় বাথরুমে বালতির পানিতে ডুবে তানাহা (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় শিশুটিকে গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলেন, রাঙ্গাবালী উপজেলার কাউখালি ২নং ওয়ার্ড ছোটবাশদিয়া ইউনিয়নের জাহিদুর রহমান আহসান (২৯) ও ডালিয়া জাহান (২৮) দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে তানহা। গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ড খলিফা বাড়ি নানা বাড়িতে শিশুটি তার মায়ের সঙ্গে থাকতো। 

বিজ্ঞাপন

শিশুর বাবা জাহিদুর রহমান বলেন, সকালে বাসার ভেতরে সবাই ছিলো তানাহা এসময় খেলতে ছিলো। কোন এক ফাঁকে সবার অগোচরে বাথরুমে ঢুকে যায় তানাহা। পরে সেখানে বালতিতে থাকা পানিতে পড়ে যায় সে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন শিশুর বালতির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD