Logo

ব্রিজে বাঁশের রেলিং, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
ব্রিজে বাঁশের রেলিং, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ১নং ও ২ নং ওয়ার্ডের কানাইনগর ও মুন্সিরহাটীর খালের উপরের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ যান চলাচ...

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ১নং ও ২ নং ওয়ার্ডের কানাইনগর ও মুন্সিরহাটীর খালের উপরের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ যান চলাচল করছে। সেতুটি  হালকা ও মাঝারী যানবাহন চলাচলের চাপের  মুহূর্তে ভেঙে যেতে পারে যেকোনো সময়, আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীনগর ইউনিয়নের আরধী পাড়া কানাইনগর জামে মসজিদের ও ডাঃ ইসমাঈল বাড়ির পাশ দিয়ে খালের উপর সেতুর আরসিসি ঢালাই করা রেলিং এর দুপাশের সিমেন্ট ও ইটের খোয়া উঠে গিয়ে রড গুলো বের হয়ে গেছে। আর সেই রেলিংয়ের দু'পাশের রোড গুলো রাতের বেলায় কে বা কাহারা কেটে নিয়ে যাচ্ছে। 

বিজ্ঞাপন

অটোচালক রবিন জানান, সেতুটির দুপাশের রেলিং ভেঙে রড গুলো চুরি হয়ে যাওয়াতে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত প্রাণটা হাতের মুঠোয় থাকে,যাত্রী নিয়ে খুব সাবধানে সেতুর উপর দিয়ে চলাফেরা করি, আর আল্লাহর নামে জিকির করি। 

স্থানীয় এলাকাবাসী মইফল বলেন,সেতুটির সংস্কার করা না হওয়াতে দুপাশের রেলিংয়ের রড কেটে কিছুখারাপ লোক  চুরি করে নিয়ে গেছে, বিপদের কথা ভেবে আমি আমার বাড়ি থেকে বাশ এনে কোনমতে দুই সাইডে রশি দিয়া বেদে দিয়েছি। কত দল ক্ষমতায় এলো গেলো আমাদের এই সেতুটির কাজ নতুন করে করল না।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাজি উল্লাহ জনবাণীকে বলেন, এই বিষয়টি আমার অবগত নয়,আপনার মাধ্যমে জানতে পারলাম পরবর্তীতে বরাদ্দ আসলে কাজ করার জন্য চেষ্টা করবো।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD