Logo

ধামরাইয়ে ৩০ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

profile picture
জনবাণী ডেস্ক
১২ মার্চ, ২০২৩, ১৬:৩০
21Shares
ধামরাইয়ে ৩০ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান
ছবি: সংগৃহীত

মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামান ও বীর মুক্তিযোদ্ধা আমেনা জামানের নামে ট্রাস্ট গঠন করেছেন আমেনা নূর ফাউন্ডেশন

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ের ১৩টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার দরিদ্র অসহায় নারী-পুরুষের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষুধ প্রদান করেছে আমেনা নূর ফাউন্ডেশন। গত দুই মাস ব্যাপী গ্রামে গ্রামে ক্যাম্পিং করে বিনামূল্যে চিকিৎসা সেবা ব্যবস্থা করেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান সিআইপি।

চিকিৎসা সেবার বাহিরেও আমেনা নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক কর্মকান্ডে বেশ প্রশংসা কুড়িয়েছেন। যেমন স্কুল কলেজ, মসজিদ-মাদ্রসা, এতিমখানা, মন্দির ও রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক সামাজিক কার্যক্রমে অনুদান দিয়ে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা ও করোনা কালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমেনা নূর ফাউন্ডেশন। চাঁদপুর হাজীগঞ্জে ও নোয়াখালীর বেগমগঞ্জে সাম্প্রদায়িক দাঙ্গাকালীন সময়েও পাশে ছিলেন আমেনা নূর ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্দাথ বিজ্ঞান, ইসলামিক ইতিহাস ও বাংলা বিভাগের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামান ও বীর মুক্তিযোদ্ধা আমেনা জামানের নামে ট্রাস্ট গঠন করেছেন আমেনা নূর ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

কুল্লা ইউনিয়নের খাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানে আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান সিআইপি বলেন,  শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে আমেনা নূর ফাউন্ডেশন সমাজের দরিদ্র অসহায় মানুষদের পাশে রয়েছে। আমরা বিনামূলে চিকিৎসা ছাড়াও মানুষের বাসস্থান ব্যবস্থা করে যাচ্ছি। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির ও এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের অনুদান অব্যহত রয়েছে।

তিনি আরও বলেন, তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন মানুষের সেবা করে যাবেন। পরিশেষে তিনি ৭১ সালের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আমেনা নূর ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামানের দীর্ঘায়ু কামনা করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, আওয়ামী লীগের ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাকারিয়া দিপু, ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব, কুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক, ৩নং ইউপি সদস্য বোরহান উদ্দিন, ৫নং ওয়ার্ড সদস্য মহর আলী, মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগম, মহিলা ইউপি সদস্য রৌশনারা আক্তার, যুবলীগ নেতা আলমগীর কবির, কুশুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্র লীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক তুষার আহমেদ শান্ত প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD