নকলায় টিফিনের টাকা জমিয়ে অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা

শেরপুরের নকলায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফরহাদ ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
নিজেদের টিফিনের টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করে তারা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
সোমবার (১৬ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে সেমাই, নুডুলস, চিনি, ডাল, আলু, পেঁয়াজ ও সাবানসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির ধর্মীয় শিক্ষক হাসান মিয়া বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ভবিষ্যতে তারা মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।








