Logo

অপহরণের ২৪ ঘন্টা পর রোহিঙ্গা মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মার্চ, ২০২৩, ০৭:৩৯
8Shares
অপহরণের ২৪ ঘন্টা পর রোহিঙ্গা মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালীর ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। তার নাম মাহাবুবুর রহমান (৩৫)।

বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ার বালুখালীর ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। তার নাম মাহাবুবুর রহমান (৩৫)। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ৮ নম্বর ক্যাম্প থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসিনশেখ মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন

নিহত মাহবুব বালুখালী ৫ নম্বর ক্যাম্পের আবু শামার ছেলে। 

বিজ্ঞাপন

ওসি শেখ মোহাম্মদ আলী জানান বালুখালী ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মাহবুব বুধবার ৫ নম্বর ক্যাম্পে  তার শশুর বাড়ি থেকে অপহৃত হয়। নিখোঁজ থাকার ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার  তার মরদেহ মিলেছে। 

তিনি আরও জানান- তার শরীরে কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কোন একটি গোষ্ঠী হত্যা করে থাকতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪ জন খুন হল রোহিঙ্গা ক্যাম্পে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD