Logo

বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনেও ভারতে রফতানি বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৩, ১৪:৫০
বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনেও ভারতে রফতানি বন্ধ
ছবি: সংগৃহীত

গত ১৮ মার্চ সাতক্ষীরার মোস্তফা অরগানিক নামক একটি রফতানিকারক প্রতিষ্ঠান ৩ টন তেলাপিয়া মাছ বাংলাদেশ থেকে ভারতে রফতানি করে

বিজ্ঞাপন

বাংলাদেশি  রফতানি পণ্যবাহী মাছের ট্রাকে স্বর্ণ পাচারের ঘটনায় ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিক স্ক্যানার স্থাপনের দাবিতে ভারতের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের ডাকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শনিবার (১ এপ্রিল) সকাল থেকে বন্ধ রয়েছে রফতানি বাণিজ্য। ফলে বেনাপোল বন্দর এলাকায় আটকা পড়েছে হাজারও পণ্যবাহি ট্রাক।

তবে ভারত থেকে পণ্য আমদানি রয়েছে স্বাভাবিক।  রফতানি বন্ধের ফলে বন্দর এলাকাসহ আশেপাশের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যান ও পণ্যজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ বাড়ছে শ্রমিকদের। বাড়ছে ডেমারেজ। পণ্য আমদানিতেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। 

বিজ্ঞাপন

বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, গত ১৮ মার্চ সাতক্ষীরার মোস্তফা অরগানিক নামক একটি রফতানিকারক প্রতিষ্ঠান ৩ টন তেলাপিয়া মাছ বাংলাদেশ থেকে ভারতে রফতানি করে। গোপন সংবাদের ভিত্তিতে পণ্যবাহি ওই ট্রাক থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করে ভারতীয় বিএসএফ। এ ঘটনায় বাংলাদেশি ট্রাক চালক সু-শঙ্কর দাস ও ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ লাল্টুর বিরুদ্ধে মামলা দেয় বিএসএফ। তাদের গ্রেফতার করে পেট্রাপোল থানা পুলিশ। মিথ্যা মামলা থেকে মুক্তিসহ পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে ২টি স্ক্যানার মেশিন স্থাপনের দাবিতে কর্মবিরতির ডাক দেন ভারতীয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে  রফতানি বাণিজ্য। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বেনাপোল বন্দর ও কাষ্টমেসে কাজ চলছে স্বাভাবিক ভাবে। 

বিজ্ঞাপন

বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল জানান, ভারতে শ্রমিকদের কর্মবিরতিতে রফতানি বন্ধ রয়েছে। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের বিষয় বলে জানান বন্দর ও কাষ্টমস সংশ্লিষ্টরা। 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD