Logo

স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন সাবেক স্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৩, ০৮:০৬
12Shares
স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন সাবেক স্ত্রী
ছবি: সংগৃহীত

ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় সারোয়ারের বিশেষ গোপনাঙ্গ কেটে দেন

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগে উঠেছে তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, ভুক্তভোগীর সাবেক স্ত্রী মোসা. ফরিদা ইয়াসমিন (২৮) ও সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা আমেনা ওরফে রহিমা বেগম (৪৫)।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, সারোয়ার বিদেশে থাকাকালে ফরিদার সঙ্গে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মোবাইলেই তারা বিয়ে করেন। কিছুদিন পরে সারোয়ার দেশে ফিরে জানতে পারেন ফরিদার আগেও একটি বিয়ে হয়েছিল এবং দুটি সন্তান আছে। এসব জানার পর সারোয়ার ফরিদাকে তালাক দেন। এর জেরে গত ১৬ এপ্রিল রাতে ফরিদা সারোয়ারকে কথা আছে বলে মিজমিজি পাইনাদী নতুন মহল্লার হাজী শামসুদ্দিন স্কুলের পাশে রহিমার বাসায় ডেকে নিয়ে যান। এ সময় বাসায় যাওয়ার পর ফরিদা তাকে লাচ্ছি ও কেকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় সারোয়ারের বিশেষ গোপনাঙ্গ কেটে দেন।

ওসি গোলাম মোস্তফা জানান, গত ১৬ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর সাবেক স্ত্রীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD