Logo

এসএসসি পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে ৩ পরীক্ষার্থী আহত

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৩, ১২:৪৫
এসএসসি পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে ৩ পরীক্ষার্থী আহত
ছবি: সংগৃহীত

তিন শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর না তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থভাবে পরীক্ষা দিয়েছে

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু হবার কয়েক মিনিট পূর্বে সিরাজগঞ্জে পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে তারা আবারও পরীক্ষা দিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দায়িত্বরতরা।

রবিবার (৭ মে) সকাল ৯টা ৪০ মিনিটে শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম. এ মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী সদরের চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হবার ২০ মিনিট পূর্বেই কেন্দ্রের ৬ নম্বর কক্ষে ফ্যানটি চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থভাবে পরীক্ষা দিয়েছে।

বিজ্ঞাপন

সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস.এম মনিরুজ্জামান বলেন, তিনজন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় একটু হালকা লেগেছে। তবে কেউ গুরুতর আহত হয়নি।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি। আমি এখনই খোঁজ নিচ্ছি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD