Logo

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২১ মে, ২০২৩, ০১:৫৩
চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

২০২২ সালের ১৪ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলার আসাননগর কওমী মাদ্রাসায় নাশকতার পরিকল্পনার সময় ১ জনকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) মধ্যরাত থেকে শনিবার (২০ মে) সকাল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আলী, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, কোষাধ্যক্ষ হাজি লাল্টু, সদর উপজেলা যুবদলের সদস্য আব্দুর রশিদ, গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনাল হক, হারদি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য ডালিম, রাশিদুলসহ ২১ জন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলার আসাননগর কওমী মাদ্রাসায়  নাশকতার পরিকল্পনার সময় ১ জনকে আটক করে পুলিশ। ওই মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করা হয়। আজ শনিবার ওই মামলায় আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধেও নাশকতা মামলা ছিল বলে জানায় সদর থানা পুলিশ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD