Logo

ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৩, ০১:২৯
ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
ছবি: সংগৃহীত

বাজেটে রাজস্ব উদ্বৃত্ত হিসেবে ৯২ হাজার ৫ শত টাকা দেখানো হয়েছে

বিজ্ঞাপন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (২১ মে) সকাল ১০টায় সিংড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষণা করেন অতিরিক্ত দায়িত্বে থাকা ইউপি সচিব আহসানুল হক সরকার।

বিজ্ঞাপন

এ বাজেট রাজস্ব ও উন্নয়ন তহবিলের জন্য ২ কোটি ৯ লক্ষ ৫ হাজার ৪১২ টাকা ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব উদ্বৃত্ত হিসেবে ৯২ হাজার ৫ শত টাকা দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বাজেট ঘোষণাকালে ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুল হক, মনজুর রহমান, আজাদুল ইসাম, সোনা মিয়া, মুর্শিদা বেগম সহ গনমাধ্যম ব্যক্তি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

জেবি/ আরেএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD