Logo

মুকসুদপুরে বাদাম ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৩, ২৪:৪৪
মুকসুদপুরে বাদাম ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাতের কোন এক সময়ে তাকে কুপিয়ে হত্যা করে বাড়ীর পাশে বাদাম ক্ষেতে তার মরদেহ ফেলে পালিয়ে যায় খুনিরা।

বিজ্ঞাপন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে স্মৃতি বাছাড় (৪৫) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ মে)  উপজেলার জলিরপাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

বিজ্ঞাপন

ধারনা করা হচ্ছে,  রাতের কোন এক সময়ে তাকে কুপিয়ে হত্যা করে বাড়ীর পাশে বাদাম ক্ষেতে তার মরদেহ ফেলে পালিয়ে যায় খুনিরা। সকালে খবর পেয়ে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

বিজ্ঞাপন

স্বজনদের দাবি, নিহত স্মৃতি বাছাড়কে কয়েক মাস পূর্বে যারা হত্যার চেষ্টা করেছিলো, তারাও এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। স্মৃতি বাছাড় পুলিশের এস আই -এর নিকট তাকে যারা হত্যার চেষ্টা চালিয়েছিলো তাদের নাম ঠিকানা জানিয়েছিলো। 

স্মৃতি বাছাড়কে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা ও এলাকাবাসী। হত্যাকাণ্ডের এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD