Logo

জীবননগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মে, ২০২৩, ২৪:৩৬
জীবননগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর-দর্শনা মহাসড়কের লক্ষীপুর মিল পাড়ায় রবিবার (২৮ মে) সকালে মটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে আলাউদ্দিন(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার জীবননগর-দর্শনা মহাসড়কের লক্ষীপুর মিল পাড়ায় রবিবার (২৮ মে) সকালে মটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে আলাউদ্দিন(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত বৃদ্ধা আলাউদ্দিন উপজেলার আলীপুর গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে। 

বিজ্ঞাপন

স্থানীয় ও স্বজনরা জানান, আলাউদ্দিন সকাল ৯টার দিকে বাইসাইকেল যোগে জীবননগর বাজারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। বাজারে যাওয়ার পথিমধ্যে লক্ষীপুর দেশ বাংলা অটো রাইস মিল সংলগ্নে পৌছালে দর্শনা অভিমুখ থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিলে উনি সড়কে পড়ে মাথায় মারাত্মক ভাবে আঘাত পান।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া জানান,নিহতে মাথায় মারাত্মক আঘাতে কারণে হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায়,লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD