Logo

ইভিএমে ফল পরিবর্তনের কোনও সুযোগ নেই: সিইসি

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৩, ২৪:৩১
ইভিএমে ফল পরিবর্তনের কোনও সুযোগ নেই: সিইসি
ছবি: সংগৃহীত

ইভিএমে একজনের ভোট আরেকজন দেওয়ায় কিংবা কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম মেশিনে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (৩০ মে) খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সিইসি বলেছেন, ইভিএমে একজনের ভোট আরেকজন দেওয়ায় কিংবা কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনে কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা জানিয়ে সিইসি আরও বলেন, নির্বাচনে সকলের সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।

বিজ্ঞাপন

আগামী ১২ জুন খুলনা সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD