টাকা চেয়ে না পেয়ে মারধর, থামাতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় বাধা দিতে গিয়ে সিরাজ (৬৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।
বিজ্ঞাপন
নিহত সিরাজের ছেলে বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) শেরপুর থানায় মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের কাওসার আলী (২৬) ও তাঁর বাবা তোজাম সরকারকে (৫৫)। মামলার নম্বর ২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কাওসার ও তাঁর বাবা তোজাম সরকারের সঙ্গে নিহতের চাচা ছানোয়ার হোসেনের (৫০) টাকা পাওনা নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁরা পাওনা টাকা চাইতে ছানোয়ারের নাকুয়া গ্রামের বাড়িতে যান। এ সময় ছানোয়ার কয়েক দিন সময় চাইলে তাঁরা ক্ষুব্ধ হয়ে তাঁকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে এনে মারধর করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় চাচাকে মারধরের খবর পেয়ে সিরাজ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থামানোর চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, তখন কাওসার ও তোজাম সরকার তাঁকেও মারধর করেন। একপর্যায়ে কাওসার সিরাজের বুকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। পরে রাত সাড়ে নয়টার দিকে ছানোয়ারের বাড়ির উঠানেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সিরাজের ছেলে বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামিদের গ্রেপ্তার বা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন








