Logo

নাকুগাঁও স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
১৬ অক্টোবর, ২০২৬, ১৩:৪৬
নাকুগাঁও স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা
নাকুগাঁও স্থলবন্দর | ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট চালু থাকায় পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এ তথ্য জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, শনিবার (১৭ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্দরের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর সোমবার থেকে পুনরায় পুরোদমে আমদানি-রপ্তানিসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভারত ও বাংলাদেশের বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রপ্তানিকারক সমিতির যৌথ সিদ্ধান্তে দুর্গাপূজা উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ছুটিসংক্রান্ত চিঠি বিনিময় করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্ধারিত ছুটিতে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা কোনো পরিবর্তন ছাড়াই স্বাভাবিক নিয়মে সীমান্ত পারাপার করতে পারবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD