Logo

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৩, ০৩:২২
শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

কভার্ডভ্যান ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে চাপা দেয় এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে শিশুটি মারা যায়

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় রাহাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে মাওনা উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাহাত মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

মাওনা হাইওয়ে পুলিশ জানায়, শিশুটি তার পরিবারের সঙ্গে মাওনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় একটি কভার্ডভ্যান ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

বিজ্ঞাপন

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কংকন কুমার জানান, এ ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হয়েছে তবে চালক ও তার সহকারি পালিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমানবলেও জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD