পঞ্চগড়ে যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

অনলাইন ও অফলাইনে ৮ জন প্রশিক্ষণার্থী আয় ও শুরু করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা
বিজ্ঞাপন
পঞ্চগড়ে যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুব/যুব মহিলাদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের নিমিত্তে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় ৪০ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী প্রোগ্রামার শায়খ শিহাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জেলা কার্যালয়ের প্রোগ্রামার শাকিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আব্দুল করিম।
বিজ্ঞাপন
সহকারী প্রোগ্রামার শায়খ শিহাব উদ্দীন জানান, গত ৫ মার্চ-২৫ মে পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২৫ জন যুব ও যুব নারীকে নিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ প্রদান করেন ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটার আশরাফুল ইসলাম। শেষ পর্যন্ত ২১ জনকে দিয়ে প্রশিক্ষণ শেষ হয়। এদের মধ্যে ১১ জন ছেলে ও ১০ জন নারী। অনলাইন ও অফলাইনে ৮ জন প্রশিক্ষণার্থী আয় ও শুরু করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








