Logo

ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা আব্দুল করিম সরকার

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ০৪:৫৮
ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা আব্দুল করিম সরকার
ছবি: সংগৃহীত

আগামী আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের জন্য সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে

বিজ্ঞাপন

প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার।

ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর নিজ বাড়িতে ঈদুল আজহার দিন বৃহস্পতিবার থেকে শুরু করে সোমবার (৩ জুলাই) বিকেলে পৌর সদরে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক, এডভোকেট রেজাউল করিম চৌধুরী, বিএনপির নেতা রফিকুল ইসলাম মাখন, লুৎফর রহমান মাষ্টার, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, পৌর কৃষক দলের নেতা ফখর উদ্দিন মাসুম, যুবদলের হুমায়ুন কবির, আব্দুল মালেক, মির্জা আনিছুর রহমান, আকরাম শিকদার, আব্দুল লতিফ মন্ডল, মো. ছাইফুল ইসলাম (কুশমাইল), মৎস্যজীবী দলের আহবায়ক ডাক্তার মীর মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন, কলেজ ছাত্রদলের আহবায়ক নোমান মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে আবদুল করিম সরকার বলেন, ফুলবাড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এরা কখনো অন্য দলের হয়ে কাজ করে না। কিন্তু ষড়যন্ত্রকারীরা সব সময় অন্যদলের হয়ে কাজ করছে। আগামী আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের জন্য সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি আরও বলেন, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ঈদুল আজহা উদযাপনে এবার ফুলবাড়িয়া উপজেলায় প্রাণবন্ত হয়ে উঠেছিল। কয়েক বছর ধরে ঈদ নিষ্প্রাণ পালিত হলেও এবার প্রাণবন্ত হয়ে উঠে। কারণ কয়েক বছর পর এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করেছি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি।

বিজ্ঞাপন

জেবি/ আরেএইচ/ৃ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD