Logo

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৩, ২২:৪০
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ছবি: সংগৃহীত

জরুরি বিভাগে নিয়ে আসা হয় পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন

বিজ্ঞাপন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে লিটন শেখ (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী ইমদাদুল হক জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিটন শেখ। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD