Logo

ঈদে ১০ গরু কোরবানি হবে কারাবন্দিদের জন্য

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুন, ২০২৩, ২৩:০৮
ঈদে ১০ গরু কোরবানি হবে কারাবন্দিদের জন্য
ছবি: সংগৃহীত

এবারও বঞ্চিত হবে না কারাবন্দিরাও তাদের জন্য ঈদকে কেন্দ্র করে বিশেষ আয়োজন করা হয়েছে

বিজ্ঞাপন

আগামীকাল সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

ঈদে সারা দেশের মানুষ আনন্দ করলেও প্রতিবারের মতো এবারও বঞ্চিত হবে না কারাবন্দিরাও। তাদের জন্য ঈদকে কেন্দ্র করে বিশেষ আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাড়ে ৮ থেকে ৯ হাজার বন্দিদের জন্য ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা রয়েছে। 

বিজ্ঞাপন

কারা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে কারাবন্দিদের জন্য ১০টি গরু কোরবানি দেওয়া হবে। ইতোমধ্যে কোরবানির উদ্দেশে ১০টি গরু কারাগার এলাকায় আনা হয়েছে। এছাড়া যারা গরুর মাংস খান না তাদেরসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ঈদের দিন ৭টি খাসি জবাই করা হবে।

কারা সূত্রে আরও জানা যায়, ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত তিনবেলা কারবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঈদের দিন তাদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

ঈদের দিন সকালে বন্দিরা যা খাবেন-

বিজ্ঞাপন

ঈদের দিন সকাল ৭টায় সব কারাবন্দিদের জন্য নাস্তা দেওয়া হবে। সকালের নাস্তায় থাকবে পোলাও চালের পায়েস ও মুড়ি।

বিজ্ঞাপন

দুপুরের খাবার

বিজ্ঞাপন

ঈদের দিন দুপুরে কোরবানি করা গরুর মাংসসহ আরও বেশ কয়েকটি পদের খাবার কারাবন্দিদের জন্য রান্না করা হবে। এদিন দুপুরে কারাবন্দিদের জন্য পোলাও, মুরগির রোস্ট ও কোরবানির গরু মাংস রান্না করা হবে। আর যারা গরুর মাংস খান না তাদেরসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য খাসি জবাই করা হবে। এছাড়া দুপুরের খাবারে তাদের জন্য মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারির ব্যবস্থা থাকবে।

রাতের খাবার

বিজ্ঞাপন

ঈদের দিন শেষে রাতেও বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। রাতের খাবারে থাকবে সাদা ভাত, রুই মাছ, ডিম ভুনা ও আলুর দম।

বিজ্ঞাপন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার জানান, ঈদের দিন সকালে নাস্তা খেয়ে বন্দিরা কারাগারে খোলা ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। জামাত শেষে সারা দিনব্যাপী নানা আয়োজন চলবে তাদের জন্য। ঈদের দিনে তাদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খেলাধুলারও আয়োজন করা হবে। এছাড়া আত্মীয়দের সঙ্গে বিশেষ সাক্ষাৎ, মোবাইলে কথা বলাসহ বাড়ির তৈরি রান্না করা খাবার সরবরাহের অনুমতি দেওয়া হবে।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD