Logo

ঈদের ছুটি ৭ দিন, নতুন করে যুক্ত হলো ১৮ মার্চ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ, ২০২৬, ১২:২৩
ঈদের ছুটি ৭ দিন, নতুন করে যুক্ত হলো ১৮ মার্চ
ফাইল ছবি।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটির তালিকায় নতুন করে ১৮ মার্চ যুক্ত করেছে সরকার। ফলে এবার ঈদের ছুটি বাড়িয়ে টানা সাত দিন করা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এতে ঈদকে কেন্দ্র করে কর্মজীবী মানুষদের বাড়ি ফেরা ও পরিবারের সঙ্গে সময় কাটানো আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের চাপ কমানো এবং মানুষকে স্বস্তিতে ভ্রমণের সুযোগ করে দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয় বলে জানা গেছে।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঈদের সময় মানুষের যাতায়াত সহজ করতে ছুটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ঈদুল ফিতরে টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD