Logo

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ, ২০২৬, ১৬:০৮
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল
ছবি: সংগৃহীত

ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার প্রস্তুতি সভার শেষে মন্ত্রী এই নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, “নির্ধারিত ভাড়ার চেয়ে মাত্র একটি টাকা বেশি নেওয়াও গ্রহণযোগ্য নয়। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তা আমাদের কাছে জানানো হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “পরিবহন মালিকরা ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে ঈদে তারা ভাড়া বাড়াবেন না। এছাড়া কোনো বাসেরই ইচ্ছামতো ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনুমোদিত ভাড়া ছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।”

প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “হ্যাঁ, অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট পারমিট বাতিল করা হবে। যদি এর সঙ্গে কোনো ফৌজদারি অপরাধ যুক্ত থাকে, তবে সংশ্লিষ্টকে শাস্তির আওতায় আনা হবে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD