নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজের দপ্তরে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি নিজের কক্ষে লাইটের অর্ধেক বন্ধ এবং এসির বিদ্যুৎপ্রবাহ ২৫ দশমিক ১ শতাংশে কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে সব মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে এই ব্যবস্থা গ্রহণ করেন। তিনি মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর দপ্তর সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত। এখানে মন্ত্রিপরিষদ বিভাগের পাশাপাশি প্রধানমন্ত্রীর অধীনে বিভিন্ন বিভাগ রয়েছে। প্রধানমন্ত্রী পদক্ষেপের পর এই দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে লাইট ও এসির মাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে।
বিজ্ঞাপন
রুমন বলেন, “প্রধানমন্ত্রী দেশের সব মন্ত্রণালয়, সরকারি অফিস, আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। দিনের বেলায় লাইট কম ব্যবহার করে জানালা খুলে সূর্যের আলো ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।”








