Logo

নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৩, ২৪:৪৬
11Shares
নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

অবরোধের কারণে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের

বিজ্ঞাপন

টাঙ্গাইলের ভূঞাপুরের চিতুলীয়া পাড়াসহ ২০টি গ্রামে দেখা দিয়েছে যমুনা নদীর তীব্র ভাঙন। ভাঙনে নদী গিলে খাচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। অব্যাহত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনসহ সড়ক অবরোধ করে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলিয়া পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। 

বিজ্ঞাপন

এ সময় অবরোধের কারণে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হসেন। তিনি তাৎক্ষণিকভাবে ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ঘোষণা দেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিজ্ঞাপন

মমিন নামে একজন বলেন, নদীর ভাঙনের কারণে কয়েকবার আমার বসতভিটা হারিয়েছি। এবারের ভাঙনেও বসতভিটা নদীতে বিলীন হয়েছে। এখন আর আমার বসতি গড়ে তোলার কোনো জমিজমা নাই।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, ভাঙন ঠেকাতে যে এলাকায় জিও ফেলার দাবিতে লোকজন আন্দোলন করছিল। ইতোমধ্যে ওই এলাকায় জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ