Logo

ক্ষুদে প্রোগ্রামার ইয়ামিনকে শুভেচ্ছা জানালো চেয়ারম্যান ড. কিশোর

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৩, ০২:৩৭
ক্ষুদে প্রোগ্রামার ইয়ামিনকে শুভেচ্ছা জানালো চেয়ারম্যান ড. কিশোর
ছবি: সংগৃহীত

বিজ্ঞানমনস্ক ব্যক্তিত্ব হিসেবে শিক্ষার্থীদের যেকোনো উদ্ভাবনী মেধা বিকাশে করে যাচ্ছেন নিরলস সহায়তা

বিজ্ঞাপন

গুগুল প্লেস্টোরে ক্ষুদে প্রোগ্রামার ইয়ামিনের অ্যাপসের বিষয়ে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে পড়ে শিক্ষার্থীবান্ধব উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোরের। শুভেচ্ছা জানাতে ক্ষুদে প্রোগ্রামার ইয়ামিনকে বুধবার ডেকে নিয়েছিলেন তার অফিসে। আশ্বাস দিয়েছেন প্রোগ্রামিং বিষয়ক কাজে তাকে ভবিষ্যত গড়তে করবেন সর্বাত্মক সহযোগীতা। ‘মুরাদনগর উপজেলা’ নামক অ্যাপসটির প্রসারে ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বৃহৎ পরিসরে কাজ করার জন্য বলেছেন তিনি।

পূর্বেও বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উদ্যোগের জন্য জনপ্রিয় হয়েছেন তিনি। বিজ্ঞানমনস্ক ব্যক্তিত্ব হিসেবে শিক্ষার্থীদের যেকোনো উদ্ভাবনী মেধা বিকাশে করে যাচ্ছেন নিরলস সহায়তা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় ইয়ামিনের প্রতি তার শুভেচ্ছা উপজেলার অন্যসকল আগ্রহী শিক্ষার্থীদের প্রবলভাবে উৎসাহিত করবে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের পথে। এছাড়াও উপজেলায় রোবটিক্স বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে আগ্রহ থাকলে তাদের গবেষণা বিষয়ক সহায়তার জন্য তিনি তৈরী।

ক্ষুদে শিক্ষার্থী ইয়ামিন জনবাণীকে বলেন, আমি চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞ, আমাকে ডেকে ভরসা প্রদান করেছেন তিনি। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর অ্যাপস তৈরী করে দেশের সেবা আত্মনিয়োগ করতে সক্ষম হবো। সেই সাথে জনবাণী পত্রিকাকেও বিশেষ ধন্যবাদ আমাকে নিয়ে সংবাদ প্রচার করে আমার কাজগুলোকে দেশবাসীর নিকট তুলে ধরায়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD