Logo

জুড়ীতে হাতির আক্রমনে মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৩, ২০:৩৮
জুড়ীতে হাতির আক্রমনে মৃত্যু
ছবি: সংগৃহীত

কয়েকজন মাহুত হাতিটি আনতে সাগরনাল বিটের পাহাড় এলাকার বাঁশমহালে যায়

বিজ্ঞাপন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালের পাহাড়ি এলাকায় হাতির আক্রমনে গোলাম মোস্তফা (৪৫) মাহুতের মৃত্যু হয়েছে। 

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সাগররনাল বিটে মাহুত এবং তার সহকর্মীরা হাতিটিকে আনতে গিয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকের মালিকানাধীন হাতিটি এক মাস ধরে পাহাড়ের ভেতরে ছিল। সোমবার দুপুরে মাহুত গোলাম মোস্তফাসহ আরো কয়েকজন মাহুত হাতিটি আনতে সাগরনাল বিটের পাহাড় এলাকার বাঁশমহালে যায়। 

বিজ্ঞাপন

এসময়  হাতিটির  মাহুত গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে তাকে চেপে ধরে। পরে হাতিটির আক্রমনে তিনি ঘটনাস্থলে মারা যান।

নিহতের সাথে থাকা আরেক মাহুত ফজলু মিয়া  ও চিনু মিয়া বলেন, 'আমরা পাঁচ ছয় জন মাহুত হাতিটিকে আনতে যাই। এসময় মাহুত গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

মাহুতের মৃত্যুর পর হাতিটি অন্যদিকে চলে গেলে আমরা তাকে উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে নিয়ে আসি'।

বিজ্ঞাপন

হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, ‘মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। 

সোমবার (৪ সেপ্টেম্বর) তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে গিয়ে  অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হাতির আক্রমণে মাহুত মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করা হবে'।

বিজ্ঞাপন

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন সাগরনাল পাহাড়ে হাতির আক্রমণে মাহুতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জুড়ী থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবীর বলেন, 'হাতির আক্রমণে মাহুতের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে হাতির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে'।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD