Logo

কালীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০২
কালীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাকলাশ গ্রামের ছাদেক মাতুব্বরের ছেলে

বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে গৃহকর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি মশিয়ার মাতুব্বরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হরিনাকুন্ডু উপজেলার কাচারী বিন্নি গ্রামের জিন্দা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার মশিয়ার মাতুব্বর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাকলাশ গ্রামের ছাদেক মাতুব্বরের ছেলে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর উপজেলার রঘুনাথপুর গ্রামে ধর্ষিতার বাড়িতে গিয়ে কাজের কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় মশিয়ার মাতুব্বর।

এসময় মশিয়ারের বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহকর্মীকে (৪৫) ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হলে আসামি এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর ছেলে একই দিনে কালীগঞ্জ থানায় বাদি হয়ে মামলা করে।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবার রহমান জানান, ভুক্তভোগীর ছেলে মামলার পর আসামিকে গ্রেফতার অভিযান অব্যহত রাখা হয়। বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD