Logo

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৪৪
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের মীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে

বিজ্ঞাপন

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলা (৫৫) নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের মীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

গফরগাঁও রেলওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, উপজেলার সালটিয়া ইউনিয়নের মীরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অজ্ঞাত এক মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই আজিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, ভোররাতে ট্রেন থেকে পড়ে কিংবা রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD