Logo

ময়মনসিংহে ভীমরুলের কামড়ে যুবকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩৪
ময়মনসিংহে ভীমরুলের কামড়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভীমরুলের কামড়ে সাইদুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সাইদুল ইসলাম উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে গয়লাপাড়ার জনাব আলীর ছেলে। সে পেশায় অটোরিকশা চালক ছিল।

বিজ্ঞাপন

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেজবা উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে সাইদুল ইসলাম নিজ বাড়ির পাশে ঝোপের পাশে কাজ করছিলেন। এসময় ভীমরুল তাকে কামড় দেয়। এতে সাইদুল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দিন বিকেলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

বিজ্ঞাপন

ভর্তি করার পরদিন বুধবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD