Logo

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৪

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৩, ২০:১৮
ময়মনসিংহে বাসচাপায় নিহত ৪
ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার এসএই মন্জুরুল ও এসএই কাকন।

বিজ্ঞাপন

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নারী ও ৩ পোশাক কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের  উপজেলার চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন- চুরখাই জামতলীর সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮), নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮), ত্রিশাল দক্ষিণ তেঁতুলিয়া পাড়ার আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০)। এ ছাড়া আরও একজন তথ্য পাওয়া জায়নি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার এসএই মন্জুরুল ও এসএই কাকন। তিনি জানান, সড়ক দুঘর্টনায় চারজন মারা গেছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন- এদের মধ্যে সাতজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD