Logo

ঝিকরগাছায় রেললাইনের পাশ থেকে গদখালির চেয়ারম্যানের মৃতদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৭ নভেম্বর, ২০২৩, ২৩:৪০
ঝিকরগাছায় রেললাইনের পাশ থেকে গদখালির চেয়ারম্যানের মৃতদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

তবে কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা তাৎক্ষনিকভাবে পুলিশ জানাতে পারেনি।

বিজ্ঞাপন

যশোরের ঝিকরগাছা গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী মোড়লের (৬৫) মৃতদেহ রেললাইনের পাশ থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে উদ্ধার করেছে পুলিশ। 

তবে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তা প্রশ্নবিদ্ধ হয়ে দেখা দিয়েছে।  গ্রামবাসী কেউ কেউ বলেছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মর্নিং ওয়াকের সময় পেছন থেকে ঢাকা-বেনাপোলগামী দ্রুতগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মৃত্যুবরণ করেছেন। 

বিজ্ঞাপন

এসময় তার মৃতদেহ রেললাইনের পাশে পড়ে ছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খরব দিলে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। তবে কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা তাৎক্ষনিকভাবে পুলিশ জানাতে পারেনি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD