Logo

অজ্ঞাত ড্রাম ট্রাকের ধাক্কায় পত্নীতলায় নিহত ২

profile picture
উপজেলা প্রতিনিধি
পত্নীতলা, নওগাঁ
২৫ মে, ২০২৬, ১৩:৪৩
অজ্ঞাত ড্রাম ট্রাকের ধাক্কায় পত্নীতলায় নিহত ২
ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬)। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন। অপর নিহত ব্যক্তি একই জেলার ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে একটি অটোভ্যান সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যান চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD