Logo

ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৫ মে, ২০২৬, ১২:০৬
ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা ৮ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় ভিসা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ঈদ, সাপ্তাহিক ছুটি ও ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। ২ জুন থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে।

জানা যায়, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদের দুই দিন আগে থেকেই বন্দর এলাকায় বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। এ কারণে টানা আট দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন।

বিজ্ঞাপন

তবে পুলিশ ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, ইমিগ্রেশন, ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া ভারতের চ্যাংড়াবান্ধা ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আট দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে আবারও স্বাভাবিকভাবে সব কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে আমরা চিঠি পেয়েছি। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে এবং ভিসা ও পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD