Logo

সদরপুরে অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৮
সদরপুরে অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

ফরিদপুরের সদরপুর উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালীবের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে “প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা তানিয়া আকতার, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার। 

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. সাব্বির হাসান,ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রতিনিধি মোঃ মামুনুর রশীদ প্রমুখ।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD