Logo

চার শতাধিক নেতা-কর্মী নিয়ে জাহাঙ্গীর আলমের পক্ষে মাসুদ চেয়ারম্যানের গনসংযোগ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:১০
চার শতাধিক নেতা-কর্মী নিয়ে জাহাঙ্গীর আলমের পক্ষে মাসুদ চেয়ারম্যানের গনসংযোগ
ছবি: সংগৃহীত

মুরাদনগর সদর ইউনিয়নের চার শতাধীক নেতা কর্মী ও সমর্থকরা।

বিজ্ঞাপন

কুমিল্লার মুরাদনগরে জাতীয় দ্বাদশ সংসদ নিবার্চনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারনা। 

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ মাসুদের নেতৃত্বে  চার শতাধিক নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে জাহাঙ্গীর আলমের পক্ষে ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। এসময় তিনি নেতা কর্মীদের নিয়ে মুরাদনগর থেকে গনসংযোগ শুরু করে হীরারকান্দা, দিলালপুর, ধনিরামপুর গ্রামের সাধারণ ভোটারদের সাথে ঈগল প্রতীকে ভোট চেয়ে প্রচার-প্রচারনা শেষ করেন।

বিজ্ঞাপন

  

গনসংযোগ কালে মোস্তাক আহম্মেদ মাসুদ বলেন, আপানরা জানেন আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং জননেতা জাহাঙ্গীর আলম সরকারকে  ঈগল প্রতীকে ভোট দিবেন। এবার শান্তিপুর্ন নিবার্চন হবে, প্রশাসন নিরপেক্ষ ভুমিকা পালন করবে, কোনো মিথ্যা প্রভাকান্ডায় কান দিবেন না। সকল ভয়ভীতিকে উপেক্ষা করে আপনার ভোট আপনি দিবেন, এসময় তিনি আরো বলেন, আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে যখন নেমেছি ইনশাআল্লাহ জাহাঙ্গীর আলম সরকারকে ঈগল প্রতীকে বিজয় করে ঘরে ফিরবো।

বিজ্ঞাপন

 এই সময় মোস্তাক আহমেদ মাসুদের সাথে ছিলেন, মুরাদনগর উপজেলা তাঁতীলীগের আহবায়ক আজিজুল হক, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল ইসলাম, সোহরাব হোসেন, যুবলীগ নেতা মোশারফ হোসেন, মো: আলম মিয়া, রিংকু, তোফায়েল আহম্মেদসহ মুরাদনগর সদর ইউনিয়নের চার শতাধীক নেতা কর্মী ও সমর্থকরা।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD