Logo

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি সোনা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৪, ২৪:০৮
বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি সোনা
ছবি: সংগৃহীত

শনিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে শারজাহ ফেরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচে ৪ কেজি ৫৪০ গ্রাম সোনা পাওয়া গেছে। 

শনিবার (১৩ জানুয়ারি)  চট্টগ্রাম বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সকাল ৮টা ৪০ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিত যৌথ অভিযান পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (BG-152) ভেতর থেকে তল্লাশির মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। যার পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD