Logo

কুতুবদিয়ায় পুকুরে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৫ এপ্রিল, ২০২৪, ০৭:২৬
কুতুবদিয়ায় পুকুরে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মোহাম্মদ জাকির বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়

বিজ্ঞাপন

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে একই পরিবারের সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪-এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার লেমশিখালী ইউনিয়নের নয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত  শাহেদা (৮) ও মো. জাকিব (৫) ওই এলাকার মোহাম্মদ দিদারের সন্তান বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও নিহতদের চাচা ছৈয়দ নুর জানান, বৃহস্পতিবার সহোদর ভাই-বোন শাহেদা বেগম এবং মোহাম্মদ জাকিব বাড়ির আঙ্গিনায় খেলার এক পর্যায়ে মোহাম্মদ জাকির বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন শাহেদা বেগমও পানিতে তলিয়ে যায়। তাদের না দেখে পরিবারের লোকজন এদিক-ওদিক খোঁজ নিয়ে শিশু দু’টিকে না পেয়ে দীর্ঘক্ষণ পর বাড়ির পাশের পুকুরে শিশু দু’টিকে ভাসতে দেখে।

বিজ্ঞাপন

তাৎক্ষনিক দুই জনকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শোভন দাস পরীক্ষা নিরীক্ষার পর শিশু দু’টিকে মৃত বলে ঘোষণা করেন।

পুকুরে ডুবে সহোদর ভাই বোনের মৃত্যুর ঘটনা সত্যতা নিশ্চিত করেন স্থানীয় লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD