Logo

ঈদ স্পেশাল ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

profile picture
জনবাণী ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৪, ২৩:২০
ঈদ স্পেশাল ট্রেনের ৩ বগি লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চকরিয়ায় ডুলাহাজারা জংশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কক্সবাজারে আসার পথে ডুলাহাজারা স্টেশনে ঈদ স্পেশাল ট্রেন-৯ লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চকরিয়ায় ডুলাহাজারা জংশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কক্সবাজার রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, “ডুলাহাজারা জংশনে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ৩টি কোচ লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে ট্রেনটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল রওয়ানা দিয়েছে। আমরা আশা করছি বিকেলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

বিজ্ঞাপন

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, “ডুলাহাজারা জংশনে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ৩টি কোচ লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। বিকেলে এ রেলপথে চলাচল স্বাভাবিক হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD