Logo

সাবেক মেয়র রাজুর মৃত্যুতে গোপালগঞ্জে শোকের ছায়া

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৪, ০৩:২৯
102Shares
সাবেক মেয়র রাজুর মৃত্যুতে গোপালগঞ্জে শোকের ছায়া
ছবি: সংগৃহীত

পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে

বিজ্ঞাপন

গোপালগঞ্জের সাবেক পৌর মেয়র রেজাউল হক সিকদার রাজু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টার সময় ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জের কৃতি সন্তান রাজু সিকদার গোপালগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব সুনামের সহিত পলন করেন, বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক লীগের অন্যতম নেতা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মফস্বল  সাংবাদিক ইউনিয়নের গোপালগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হিসেবেও তিনি নিয়োজিত ছিলেন। 

বিজ্ঞাপন

রেজাউল হক সিকদার রাজু -এর মৃত্যুতে গোপালগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) গোপালগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা সহ সকল শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ দলটির সকল সংগঠন গভীর শ্রদ্ধা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলার সকল শ্রেণির শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

রাজু সিকদারের জানাজার নামাজ বুধবার (২৪ এপ্রিল) বাদ আছর কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD